নয়া কাগজ
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ছাত্রনেতা মুক্তার নেতৃত্বে মিছিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রফিকুল ইসলাম পিন্টুকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে ভালুকা সরকারি কলেজ মানবিক শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুক্তা মন্ডলের নেতৃত্বে শতশত ছাত্রদেরকে নিয়ে থানার মোড় থেকে বিশ্বরোড অতিক্রম করে রাজধানী হোটেলের সামনে এসে মিছিল অবস্থান নেয়।

এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ভালুকা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান টিপু ও ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক রাজন সরকার।

পরে রাজধানী হোটেলের সামনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।

রফিকুল ইসলাম পিন্টু বলেন, আমি আপনাদের ভোটের মাধ্যমে দুই দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি, আবারোও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন, ভালুকা সরকারি কলেজ মানবিক শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুক্তা মন্ডল।

তিনি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদেরকে সবসময়ই উপকৃত করেছেন। রফিকুল ইসলাম পিন্টুকে এইবার ভালুকাবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় সেনাবাহিনীর অভিযানে সাত মাদক কারবারি আটক

ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘন্টা ব্যাপী মানববন্ধন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমে অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ময়মনসিংহ শিল্প এলাকায় 

সারাদেশে ৩৩৮ ওসিকে একযোগে বদলি

ভালুকায় কবিতা আড্ডা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভালুকার পাড়াগাঁওয়ে আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

গাজীপুরে সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

ভালুকায় সওজ’র সীমানা প্রাচীর, চলাচলে দূর্ভোগ