নয়া কাগজ
সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী বেপরোয়া দ্রতগতির একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হয়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে ইউটার্ণে। নিহত শরিফুল ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে এক যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর চালক প্রইভেটকার রেখে পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে এবি পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন রফিকুজ্জামান সভাপতি, নুরুজ্জামান সদস্য সচিব

ঈশাখাঁ লেখক সম্মাননা পেলেন কবি শাহ আলম বিল্লাল

লায়ন এম. এ. রশীদের ৭১তম জন্মদিন উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

সামিউল ইসলাম ভালুকায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত  

ভালুকায় দুই দিন ব্যাপি কবি ও কবিতা উৎসব ও আমারবাংলা সাহিত্য পুরষ্কার প্রদান

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলা, ভাঙচুর : প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুরের মেঘনা থেকে তিনদিন পর সৈনিকের স্ত্রীর লাশ উদ্ধার

ভালুকায় ‘অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নে নেটওয়ার্কিং মিটিং’ অনুষ্ঠিত

ভালুকায় সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ