নয়া কাগজ
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

খিলগাঁওয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৮, ২০২৪ ৩:২৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ে ৪ কেজি গাঁজা ও ১২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী জয়নব বানু ও তার স্বামী সুমন মিয়া ওরফে ঠুঙ্গা সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সুমনকে আটক করা হয়। পরে সবুজবাগ থেকে জয়নব বানুকে আটক করা হয়।

খিলগাঁও জোনের পুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল মামুন জানান, খিলগাঁও রেলগেইটের সামনে সুমনকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার বাসায় আরো মাদক আছে বলে স্বীকার করে। পরে তার দেয়া তথ্যে সবুজবাগ এলাকা থেকে জয়নব বানুকে ৫০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টির বেশি মামলা রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিভাগীয় খবর