নয়া কাগজ
শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, মা গ্ৰেফতার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ৫, ২০২৪ ৩:০৪ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু কৃত্তিকা চক্রবর্তী খুন হয়েছে। মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তী কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাদেক তালুকদারের বাসায় এই ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, শুক্রবার বিকেলে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলেন কেয়া চক্রবর্তী। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে শিশুটির বাবা প্রসেনজিৎ চক্রবর্তী পুলিশে খবর দেন। রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। তারা খাগড়াছড়ির রামগর উপজেলার বাসিন্দা। নিহতের পিতা প্রসেনজিৎ চক্রবর্তী ভালুকায় ভাড়া বাসায় থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। শিশুটির মা কেয়া চক্রবর্তী আট মাসের অন্তঃসত্ত্বা।

ওসি আরও জানান, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় স্বামী বাইরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত

ময়মনসিংহের পাগলায় দুই কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মহান বিজয় দিবসে এবি পার্টি মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা বিনিময়

ভালুকায় নিম্নআয়ের মানুষের হাতে হাজ্বী রফিকের ঈদ উপহার

অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

ভালুকায় তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি

৮ ই ফাগুন সফিউল্লাহ আনসারী

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সারাদেশে বৈধ প্রার্থী ১৯৮৫ জন, অবৈধ ৭৩১ : ইসি