নয়া কাগজ
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় জমি দখল নিয়ে কোম্পানি ও স্থানীয়দের বিরোধ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ১৯, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ভায়াবহ মাঝিরভিটা এলাকায়।

নর্প নীট ইন্ডাস্ট্রি লিমিটেডের স্থানীয় প্রতিনিধি আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তারেক উল্লাহ চৌধুরী কোম্পানির জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সু-কৌশলে নাজমা খাতুন নামের এক নারীকে ব্যবহার করে ৩৬ শতাংশ জমিতে ঘর নির্মাণের মাধ্যমে জমি দখল করে রাখা হয়েছে।

এদিকে নাজমা খাতুন দাবি করেন, চার বছর আগে তিনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে ৩৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছেন। কোম্পানির সঙ্গে জমি বিক্রির বিষয়ে আলোচনা চলছে, দাম সন্তোষজনক হলে সমঝোতায় যেতে তারা রাজি আছেন। তবে তারেক উল্লাহ চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীও কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে বাবা খুন

যশোরের ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

সামান্য আয়েও চার সন্তানের জীবন গড়লেন ময়মনসিংহের কনস্টেবল বাবা

ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চলমান, প্রাণ নাশের হুমকি 

দেশ পরিচালনার দায়িত্ব নিল সেনাবাহিনী

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইনিসপেয়ার ইউনিটি বিডি – ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৬ প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর’ –সফিউল্লাহ আনসারী