নয়া কাগজ
মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

মানিকগঞ্জে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

পারভেজ আলম

হরিরামপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে সাপের কামড়ে রুবেল বেপারী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন জানিয়েছেন।রুবেল এনায়েতপুর গ্রামের রহমান বেপারীর ছোট ছেলে। রুবেল উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। এ বছর অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বেপারীর আপন ছোট ভাই রুবেল বেপারীর সাপের কামড়ে মারা গেছে। আজ দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে রুবেলকে জানায়। তাকে ডাকলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় ওই সাপে রুবেলকে কামড় দেয়। পরে সেখান থেকে স্থানীয়রা ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দুর্গম চরাঞ্চল হওয়ায় হাসপাতাল নিতে অনেকটা সময় লেগে যায় যোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখে। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে হাতে পেচিয়ে বস্তার ভেতরে দেওয়ার সময় কামড় দেয়। স্থানীয়রা স্থানীয় এক ওঝাকে দেখায়। সেখান থেকে ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

ভুয়া ডিগ্রি নিয়ে মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি

ভালুকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল 

খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন: রাষ্ট্রপতি

নেত্রকোনায় ৯৬ ট্রান্সফরমার চুরি, দিশেহারা কৃষক

প্রবীণদের প্রতি আমাদের কর্তব্য – সফিউল্লাহ আনসারী

ভালুকায় নৌকার পক্ষে ‘কাজ করার’ অভিযোগ ১৬ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু