নয়া কাগজ
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২৩, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

ভালুকায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত 
বিশেষ প্রতিনিধি:: “নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার উৎসবে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার  এই উৎসব অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পিঠা উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে শীতকালীন পিঠা সাজিয়ে রাখেন, যেগুলোর মধ্যে ছিল সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা সহ নানা ধরনের পিঠা। উৎসবে আগত মানুষরা পিঠাগুলি উপভোগ করেন এবং উৎসবে অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ জুয়েল। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদল নেতা আতিকুল ইসলাম, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম মানিক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিভাগীয় খবর