নয়া কাগজ
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ১, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, আকাশে শত শত ফানুস। অথচ নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে। কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও ইংরেজি নববর্ষ উদযাপনে ছিল সবকিছুই।পুলিশের নিষেধাজ্ঞার পরও রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৪ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী।

রবিবার (৩১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে (সময় অনুযায়ী ১ জানুয়ারি প্রথম প্রহরে) রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়াতে দেখা গেছে।

যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ক্ষমতাবলে থার্টিফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দেন।

এর মধ্যে রয়েছে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করা।ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আতশবাজি পটকা ফোটানোর ব্যাপারে নগরবাসীকে নিষেধ করা হয়েছিল। তারপরও কেউ যদি এসব থেকে বিরত না থাকেন এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের আগে দেশের কোথাও কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ নম্বর গোল চক্করে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে ৩৩৮ ওসিকে একযোগে বদলি

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে— সংবাদ সম্মেলন 

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ত্রিশাল মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধা বারী মাস্টারের কবর জিয়ারত

ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

আজ থেকে ৩ দিন সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও কবি তারিক মেহের সাধারণ সম্পাদক

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩