নয়া কাগজ
শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

জালাল উদ্দিন 

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশু, এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় এলে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু-নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

সর্বশেষ - বিভাগীয় খবর