নয়া কাগজ
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় বাস উল্টে আহত – ১

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ৩১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় উল্টে পথে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে আলম এশিয়া বাস খাদে পরে যায়। এতে কয়েকজন আহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ মার্চ) সকালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকারগামী আলম এশিয়া বাস উল্টো পথে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে পরে যায় এতে কয়েকজন আহত হয়। এদের মধ্যে বাসের হেল্পার গুরুতর আহত হয়েছে। গাড়ি মধ্যে আটকে থাকা হেল্পারকে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় মহাসড়ক প্রায় একঘন্টা বন্ধ থাকে এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। গুরুতর আহত বাসের হেল্পার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মনিরুজ্জামান।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। গাড়ি মধ্যে আটকে থাকা হেল্পারকে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত