নয়া কাগজ
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

গাজীপুরে ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৩, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

হাদিউল ইসলাম ফরহাদ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দিনভর আন্দোলনকারীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এরই মধ্যে আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে থানায় আগুন দেয়। পুড়িয়ে ফেলে তিনটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়ি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের সময় জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরা। পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন তিন সংবাদকর্মী।

কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম জানান, তাদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তবে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, তারা কোনো গুলি চালাননি; বরং পুলিশের ওপর হামলায় তাদের কয়েক সদস্য আহত হন।

সর্বশেষ - বিভাগীয় খবর