নয়া কাগজ
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন: রাষ্ট্রপতি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠবের পর সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দিদের মুক্তি দেয়া হবে, আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের আইনশৃঙ্খলার অবস্থানকে স্বাভাবিক করতে ও লুটপাট বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ করছি। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার সৃষ্ট প্রেক্ষিতে তিন বাহিনীর প্রধান, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। সংসদ ভেঙে অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: সাবেক ফুটবলার আমিনুল হক

রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

মিল্টন সমাদ্দার ডিবির হাতে আটক

খুলনা বিভাগীয় প্রেসক্লাব এর মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন

ভালুকায় পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ময়মনসিংহ সিটি ভোট: নিরপেক্ষতা রক্ষায় ইসির ৬ নির্দেশনা

ভালুকায় জাতীয় নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে  জনমত জরিপ কর্মসূচি

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের তিন লাখ টাকা জরিমানা