নয়া কাগজ
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

চট্টগ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৩, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে একজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়েই তিনি নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) রাতে নিহত ব্যক্তি স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. শহীদ (৪৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান) আব্দুল মান্নান মিয়া জানান, ‘বহদ্দারহাটে পুলিশ কোনো গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে। ’

সর্বশেষ - বিভাগীয় খবর