নয়া কাগজ
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মহাসড়কের কালার মাস্টার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী বেকার যুবকরা। প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার সকালে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন স্লোগান নিয়ে এই বিক্ষোভে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে ঢকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।এসময় একাধিক কারখানার গেটে হামলা ও ভাঙচুর করেন চাকরিপ্রত্যাশীরা।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল চাকরিপ্রত্যাশী বেকাররা। ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত