নয়া কাগজ
সোমবার , ১০ জুন ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ১০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিয়ের পর বাবার বাড়ি থেকে যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূ জাহিদা আক্তার (১৯) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায়।

নিহতদের পরিবারের দাবী উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকার শাহাবুদ্দীনের ছেলে কিবরিয়ার সাথে গত ২৬ মে একই উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জাহিদা আক্তারের বিয়ের পর যৌতুকের টাকা না দেওয়ায় বাড়ীতে তুলেনি। এ ঘটনায় লোক লজ্জায় জাহিদা বাবার বাড়ীতে রোববার রাতে বিষ খেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেয়ে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর রাতে সে মারা যায়। এ ঘটনার পর থেকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রির্পোটের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানের নামে মামলা

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

ভরাডোবায় ফিশারিতে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার, ফিশারি মালিককে জরিমানা

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

জাতীয় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের সাফল্য

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় আছেন জানা গেল

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও কবি তারিক মেহের সাধারণ সম্পাদক