নয়া কাগজ
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

জীবন মাহমুদ

উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।নিহত ইমাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-জি/১২-এর মনি উল্লাহর ছেলে।

ওসি বলেন, ‘উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছিলে। এ সময় লোকজন দেখে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হোসেনের।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - বিভাগীয় খবর