নয়া কাগজ
মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ণ

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামছুল হোসাইনের বিরুদ্ধে আওয়ামী দোসর হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার বিরুনীয়া গ্রামের মিল্লাত সরকার নামের এক নাগরিক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি শামছুল হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে সভা করেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত ওই সভার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান পদে বহাল থেকে তিনি আওয়ামী রাজনীতির পৃষ্ঠপোষকতা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশ না নিলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুল হোসাইন তৎকালীন এমপি কাজিম উদ্দিন ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রত্যক্ষ প্রভাব ও ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

সংবাদ সম্মেলনে আরও জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদ নির্বাচনে অংশ নিলে শামছুল হোসাইন বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে সরাসরি তার প্রচারণায় সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নানা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগকারী মিল্লাত সরকার বলেন, গত ১৫ বছরে বিএনপির কোনো কর্মসূচিতে শামছুল হোসাইনকে দেখা যায়নি। এমনকি গত ৫ আগস্ট সরকারের পতনের পরও তিনি উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নেননি।

তিনি দাবি জানান, “এই আওয়ামী দোসরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” সংবাদ সম্মেলনে ভালুকা উপজেলা যুবদল সদস্য রিপন তালুকদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্ডলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও কবি তারিক মেহের সাধারণ সম্পাদক

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

নাটোর জেলা ছাত্রলীগের সম্পাদক শাহীন মারা গেছেন

ত্রিশাল মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধা বারী মাস্টারের কবর জিয়ারত

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমে অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ময়মনসিংহ শিল্প এলাকায় 

ভালুকায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল