নয়া কাগজ
শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১৩, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের টানা দুইবারের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ, বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভারের সাংবাদিক। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ওই এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

এ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।

এর আগে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার বিক্ষোভ মিছিল

হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা শাখা

ভালুকা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন

শেরপুর ও সাতক্ষীরা কারাগার থেকে পালিয়েছে বন্দিরা

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বছর শেষের ভাবনা নতুন বছরের স্বপ্ন_সফিউল্লাহ আনসারী

খুলনা বিভাগীয় প্রেসক্লাব এর মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন