নয়া কাগজ
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

যশোরে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৭, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ণ

শাহরিয়ার কবির শিমুল

চৌগাছা(যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু আলিফ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বাসিন্দা সাগর হোসেনের ছেলে।সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান জানান, শিশুটি সকালে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিল।

এ সময় শিশুটি খেলার ছলে তার মায়ের অগোচরে পুকুর পাড়ে চলে যায়। এক পর্যায়ে পুকুরে পড়ে যায় সে। এরপর শিশুটিকে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর