নয়া কাগজ
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও মোঃ আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ইলিয়াস আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মোঃ জাহাঙ্গির আলম যুগ্ম আহবায়ক করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক-১, যুগ্ম আহ্বায়ক-২ এবং সদস্য সচিবসহ পাঁচজনকে সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে।

ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিল ও স্থগিত করার বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে ভালুকা মুক্ত দিবস পালিত

ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন ঘাতক খুনি আটক

কবি মোহাম্মদ সোহরাব হোসেন’র দু’টি কবিতা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভরাডোবায় ফিশারিতে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার, ফিশারি মালিককে জরিমানা

একাত্তর-মাইটিভি,ডিবিসি-এটিএন ও সময় টিভিতে কার্যালয়ে ভাংচুর ও আগুন

ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

ভালুকায় লাখ টাকার বিনিময়ে বনপ্রহরীকে বদলী

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন