নয়া কাগজ
বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় প্রবাসীর বসতভিটা ও কবরস্থানের জমি দখলের চেষ্টা, ২০ লাখ টাকা চাঁদার অভিযোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ১, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা উপজেলার রাজৈ এলাকার সৌদি প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, রাজৈ এলাকার মৃত আত্তস আলীর ছেলে আঃ আজিজ মন্ডল (৬০), মৃত আঃ কাদেরের ছেলে লিটন মন্ডল (৪৮), মৃত আঃ রহমানের ছেলে ইসমাইল হোসেন মেঘু (৫৮), মন্নাছের ছেলে আঃ খালেক (৫৩), মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম রবি (৫০), আঃ খালেকের ছেলে সবুজ (৩৩), মৃত আঃ রহমানের ছেলে নবি হোসেন (৫২), ইসমাইল হোসেন মেঘুর ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত মন্নাছের ছেলে আঃ মালেক (৫১), এবং মৃত আঃ রহমানের ছেলে মনির হোসেন (৪৮)।

অভিযোগে উল্লেখ করা হয়, আনছারুল হক দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন। দেশে না থাকার সুযোগে উল্লিখিত বিবাদীরা তার বসতভিটা ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে দেশে এসে তিনি বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করলে বিবাদীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিলে প্রবাসী ও তার পরিবারকে খুন-জখম ও উচ্ছেদের হুমকি দেয় অভিযুক্তরা।

এবিষয়ে অভিযুক্ত আঃ আজিজ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ ভিত্তিহীন মিথ্যা। চাঁদা দাবি ও বাউন্ডারি ভাঙার অভিযোগ সঠিক নয়।

প্রবাসী থানায় অভিযোগ দায়ের করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোনো সময় বিবাদীরা তার পরিবার ও সম্পত্তির ক্ষতি করতে পারে।

অভিযোগ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইপক্ষকে জমির কাগজপত্র সহ থানায় ডাকেন। আনছারুল হক তার সম্পত্তির কাগজপত্র নিয়ে থানায় হাজির হলেও অভিযুক্তরা থানায় আসেনি।

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

কসবায় ৫০ বস্তা চোরাই চিনিসহ আ.লীগ নেতা আটক

ভালুকায় দুই শিশু সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন: রাষ্ট্রপতি

রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল