নয়া কাগজ
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

টাঙ্গাইলে ছুরিকাঘাতে বাবাকে হত্যা, ছেলে আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৯, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ

মনিরুল ইসলাম বাবু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পারিবারিক বিরোধের জেরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে। পরে ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকী (৬৫)।গ্রেপ্তার করা হয়েছে আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসুদ রানাকে (২৭)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাসুদ রানাকে প্রায় ৪ মাস আগে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে আরো ১ লাখ টাকা নেয়। কিন্তু হঠাৎ কাউকে না জানিয়ে বিদেশ এসে পরিবারের অজান্তে বাড়িতে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, তাদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ ছিল। হত্যার ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে নারীর মৃতদেহ উদ্ধার

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে হত্যা মামলা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে ৩ মাসের আল্টিমেটাম

ভালুকায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এএসআই আটক

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন