নয়া কাগজ
শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কেশবপুরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে মিশু রহমান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) বিচারক মো. গোলাম কবির এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত মিশু রহমান কেশবপুরের রেজাকাটি গ্রামের মৃত মুফজিলার রহমান কচির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি সেতারা খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, কেশবপুরের একটি কলেজের ছাত্রী ওই ছাত্রী। ২০২২ সালের ২৩ অক্টোবর বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হর। প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মিশু রহমান তাকে ধরে পাশের একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। রাতে জ্ঞান ফিরে ওই ছাত্রী বাড়ি যেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে মিশুকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে আসামি মিশুকে আটক ও তার দেয়া তথ্য এবং সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় চলতি বছরের ৭ মে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই বিদুষ বিশ্বাস। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মিশু রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত মিশু রহমান ঘটনার পর থেকে কারাগারে আটক রয়েছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত