নয়া কাগজ
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৩, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

আব্দুল হালিম সরদার

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের গফরগাঁও উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহিদ উপজেলার যশরা ইউনিয়নের খোঁদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

তিনি আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ থেকে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন বলে নিশ্চিত করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশাদ আহমেদ আসাদ।নিহতের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়াশোনা করি। সে টেস্ট পরীক্ষা দিয়ে দুপুর ১২টা নাগাদ কলেজ থেকে বের হয়। এরপর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ভালুকায় বিএনপির আনন্দ মিছিল

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

৫শ টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর জবানবন্দী

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

সফিউল্লাহ আনসারীর‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন

আজ শুভ বড়দিন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া