নয়া কাগজ
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

দেশ পরিচালনার দায়িত্ব নিল সেনাবাহিনী

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবাবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে এ কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

যায়যায়দিন এর প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত 

ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ভালুকায় বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি— সফিউল্লাহ আনসারী

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন

ভালুকায় ‘অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নে নেটওয়ার্কিং মিটিং’ অনুষ্ঠিত