নয়া কাগজ
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২৯, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার আলহাজ্ব মোঃ আবুল কাশেমের সহধর্মীনি মরহুমা মাহমুদা খাতুনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ, চশমা ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাহমুদা-কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মায়ের মাদরাসার উদ্যোগে এবং ভালুকা ভিশন সেন্টার ও ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ডাঃ প্রমার নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (বড়চালা) এলাকায় দিনব্যাপী এই মানবিক কর্মসূচি পরিচালনা করে।
মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ এ সেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা সরবরাহ করা হয়।

“চোহে খোয়া দেহি, বিশ করে। নিচমুখ চাহিলে চোখ ভাইঙ্গা যায়। এক মাস ধইরা আমার এই সমস্যা। পয়সা নাই তাই এতোদিন ওষুধ, চিকিৎসা করাইতে পারি নাই। মাইক মারছে, হুনছি ফ্রি চোখ দেখবো তাই এইহানে আইছে।” বলছিলেন, হবিরবাড়ী ইউনিয়নের গাংগাটিয়া গ্রাম থেকে আসা ৭০ বছর বয়সের রহিমা খাতুন।
বিকেলে মরহুমা মাহমুদা খাতুনসহ এলাকার মৃতদের জন্য ইছালে সওয়াব মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় এক হাজার মুসল্লির মধ্যে খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার দাতা আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা রফিকুল ইসলাম, বড়চালা কেন্দ্রীয় মসজিদ ও মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরকার, প্রভাষক জাহান আশরাফ, বিসমিল্লাহ সুইটসের স্বত্বাধিকারী মোহাম্মদ উল্লাহ আলম, শিক্ষক তরিকুল ইসলাম, সাংবাদিক রোমান আহমেদ নকিব, স্বেচ্ছাসেবী খালিদ জামিল কাব্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
মায়ের মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাবিব জিহাদী বলেন, “আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দোয়া মাহফিলের পাশাপাশি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ-চশমা বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং এলাকাবাসীর জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য মরহুমা মাহমুদা খাতুন সাংবাদিক সফিউল্লাহ আনসারীর গর্ভধারিনী মা।

 

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ছিনতাই চক্রের দুই সদস্য আটক

খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার বিক্ষোভ মিছিল

ভালুকায় সাবেক এমপি ধনুর সংবাদ সম্মেলন

গণঅভ্যুত্থানে শহীদদের আর্থিক সহায়তা জামায়াতে ইসলামীর

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে হত্যা মামলা

কৃষকের হাত বদলেই সবজির দাম বাড়ে কেজিতে ৪০-৫০ টাকা

নতুন দেশ গড়ার প্রত্যয়ে_ রেজাউল করিম রোমেল

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ