নয়া কাগজ
রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় কয়েলের আগুনে মা ও ২ শিশু দগ্ধ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১০, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। রোববার ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতা খার ভিটায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী রবিন মিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতা খার ভিটায় আবুল ফজল সাত্তার মাস্টারের ভাড়া নিয়ে স্ত্রী মনি আক্তার (৩০), শিশু জাফরান (৭) ও মায়ানকে (৮ মাস) নিয়ে বসবাস করে আসছিলেন। শনিবার রাতে প্রতিদিনের মতো ঘরে কয়েল জ্বালিয়ে রবিন মিয়া দুই শিশু সন্তান নিয়ে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এ সময় রবিন মিয়া বাসায় ছিলেন না। রোববার ভোররাতে ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। আগুনে ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার আতিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে ওই কর্মকর্তা জানান।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে জামালপুরে ড্যাবের উদ্যোগে দোয়া মাহফিল

ঢাকা বারের অফিস সেক্রেটারি পদে ভালুকার কৃতি সন্তান আবজাল হোসাইন মৃধা

সোনারগাঁয়ে নির্বাচনি সহিংসতায় নিহত ১

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে বাবা খুন

দীর্ঘ কারা ভোগের পর মুক্তি পেল – মাওলানা আমির হামজা”

ভালুকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, মা গ্ৰেফতার

মেহেরপুরে এবি পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন রফিকুজ্জামান সভাপতি, নুরুজ্জামান সদস্য সচিব

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার

সাংসদ ধনুর ‘আদালতকে ম্যানেজ’ করার কথায় বিস্মিত সচেতন মহল

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন