নয়া কাগজ
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক আটক ২

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মে ৭, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পরে হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের শ্বাশুরী ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজারভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত: আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গতকাল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মডেল থানা পুলিশ । কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। দুই সন্তানের জননী হাজেরা খাতুন পার্শ্ববর্তী পালগাও গ্রামের হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সাথে বনিবনা ছিলনা প্রায়ই তার স্ত্রীকে মারধোর করতো এবং ঘটনার পর থেকেই পাষণ্ড স্বামী সোহেল পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাজেরা তার স্বামীর হাতে খুন হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বাশুরী ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিভাগীয় খবর