নয়া কাগজ
মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাকিবুল হাসান সিয়াম (১৯) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ভায়াবহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ময়মনসিংহ নাছিরাবাদ কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। তিনি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহায়ক সানোয়ার হোসেনের ছেলে।

একই ঘটনায় সাকিবের বন্ধু রাজন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভালুকা থেকে বন্ধু রাজনকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার মল্লিকবাড়ির দিকে যাচ্ছিলেন সাকিবুল আর লড়ি আসছিল ভালুকার দিকে।

পরে বিকেল ৩টার উপজেলার ভায়াবহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লড়ির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসান সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক লড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

চবি ল্যাবরেটরি স্কুলে নিয়োগে স্বজনপ্রীতি ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ: স্বচ্ছতার সংকট

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২৭৪১ জনের মনোনয়ন দাখিল

ফ্যাসিস্ট হাসিনা ও তাদের দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে ভালুকায় বিএনপির প্রতিবাদ মিছিল

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন

ভারতে এক কিশোরীকে ৫ বছরে ধর্ষণ করেছে ৬৪ জন

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল 

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা