নয়া কাগজ
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

নিজের মা’য়ের প্রসঙ্গে মূল্যায়ন করার সময় জয় বলেন, ‘২০০৯ সালে যখন তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি। তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না…কিন্তু যাই হোক, মা খুবই, খুবই হতাশ।’টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

ভারতীয় সংবাদমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন। গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ।মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা।

সর্বশেষ - বিভাগীয় খবর