নয়া কাগজ
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৪, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ দুদু মল্লিক

শেরপুর প্রতিনিধি: ভিক্ষা করে বা কারও কাছে হাত পেতে নয়,ভিক্ষাপথ ছেড়ে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু। একটি উন্নত মানের ভালো ইজিবাইক ক্রয় করতে প্রয়োজন।হাবিবুল্লাহ বাহার হাসুর জীবনের উন্নতি ঘটাতে দেশ বাসী ও সমাজের বৃত্তবান সহ সকলে মিলে সহযোগিতা করলে তিনি হতে পারেন উন্নতি মিলতে পারে তার ভাগ্যের পরিবর্তন।

শেরপুরের ঝিনাইগাতীতে হাবিবুল্লাহ বাহার নামে এক প্রতিবন্ধী আর্থিক অনুদানে সহায়তা চেয়ে ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে তবুও তার কোথাও মিলছে না আর্থিক সহায়তা।পরিবারের জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।হাবিবুল্লাহ বাহার হাসু ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র।২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করে শেরপুরের ভাত শালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”।

সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাবিবুল্লাহ বাহার হাসু। তিনি জানান,২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। অনেক চিকিৎসা করে বাড়ির জায়গা জমিন সবই শেষ করে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয় ডান পায়ের উরু পর্যন্ত প্রায় সবটুকুই!এরপর থেকে থেকে নেমে আসে তার অন্ধকার জীবন।২০০৪ সালে প্রথম বিবাহ করেন আর কোনও কারণ ছাড়াই এক পুত্র সন্তান রেখে চলে যান তার ওই স্ত্রী।এরপর ২০০৯ সালে আবারও বিবাহে আবদ্ধ হন তিনি আর এদিকে তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।তবে বর্তমানে হাবিবুল্লাহ বাহার হাসু’র মা, স্ত্রী ও সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য।ছয় সদস্যের খরচ যোগানের জীবন যুদ্ধে!একমাত্র ভরসা তিনিই প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।বর্তমানে গত কয়েক মাস যাবৎ উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্ব-পরিবার থাকলেও পরিবারের জীবিকা উপার্জনে তার বাড়তি আয়ের উৎস না থাকায় প্রতিদিন দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা তার কোনও প্রতিকার।অভাব অনটন সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার হাসু।এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোনে তিনি আর্থিক সহায়তা চেয়ে জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বৃত্তবান সহ সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রিকশাচালক বাবাকে মারধরের প্রতিবাদ করায় কিশোরকে খেলনা পিস্তল দিয়ে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শহীদ সাংবাদিক তুহিনের দু’সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ

ফ্যাসিস্ট হাসিনা ও তাদের দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে ভালুকায় বিএনপির প্রতিবাদ মিছিল

অন্তর্বর্তীকালীন সরকারে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা চান সমন্বয়করা

ভালুকায় কারখানা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলা, ভাঙচুর : প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ভালুকায় সওজ’র সীমানা প্রাচীর, চলাচলে দূর্ভোগ

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল