নয়া কাগজ
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

কৃষকের হাত বদলেই সবজির দাম বাড়ে কেজিতে ৪০-৫০ টাকা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
নভেম্বর ১৩, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শস্যভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ। আর নওগাঁর বদলগাছীতে শীতের আগাম সবজির চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। আবার কেউ কেউ আগাম ফুলকপি, বাঁধাকপি, শিম, পটল, পালং শাক, লাল শাক ও মূলা বাজারে নিয়ে আসছে। কৃষকরা ভালো দাম পাচ্ছে। কিন্তু কৃষকের হাত বদলেই প্রতি কেজি শিম ৫০ আর মরিচ ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

বুধবার (১৩নভেম্বর) সকাল সাতটায় এবং বেলা সাড়ে তিনটায় বদলগাছী হাটখোলা বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে কৃষকের হাত থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ ১১০ টাকা, শিম ৮০ টাকায় কিনে একই বাজারে ১৬০ টাকা মরিচ আর ১২০ টাকায় শিম বিক্রি করছেন।এভাবে এক হাত ঘুরেই প্রতিটি সবজির দাম বেড়ে যায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। পটল ৩২, মূলা ৩৩, লাল শাক ২০, পালং শাক ২৫, বেগুন ৪০, আর লাউ ২৫ টাকা পাইকারিতে কৃষকের কাছ থেকে কিনে পটল ৪০, মূলা ৫০, লাল শাক ৪০, পালংশাক ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ ভোক্তা। কেউ কেউ অভিযোগ করছেন, বাজারে তদারকি নেই বলে এই অরাজকতা। কৃষকের হাত বদলেই কেজিতে ৪০-৫০ টাকা বেশি দাম মানতে পারছেন না ক্রেতারা। তারা বাজার মনিটরিংয়ের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ‘বাজারে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

সর্বশেষ - বিভাগীয় খবর