নয়া কাগজ
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিকম্পে নিহত ২৬

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১২, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অন্তত ২৬ জন মারা গেছেন। টানা ৫ দিন ধরে চলা ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছেন আরো ছয়জন। বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল, অন্তত ২৮০ একর জমির ফসল এবং প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি ও ভোগান্তির মধ্যে পড়েছেন অন্তত ৩৯ হাজার মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই, বর‌ং সামনের কয়েক দিন বর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে এসেছিলেন বিএনপিবির কেন্দ্রীয় প্রধান নির্বাহী। সেখানে দপ্তরের প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সরবাহ বিষয়ক জরুরি বৈঠক করেছেন তিনি।

দুর্যোগ মোকাবেলা কমিটি পশ্চিম সুমাত্রা শাখার কর্মকর্তা আবদুল মালিক রয়টার্সকে জানিয়েছেন উপদ্রুত বিভিন্ন এলাকায় তাঁবু, কম্বল, পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতা সামগ্রী পাঠানোর কাজ চলছে এবং ইতোমধ্যে অনেক এলাকায় ত্রাণ পৌঁছেছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

১৯ বছর ধরে ব্রিজ ভাঙা! ভাল জায়গায় বিয়ে দেওয়া যায়নি মেয়েকে, দায় নেবে কে? 

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ

ত্রিশালে ৩টি চোরাই গরুসহ তিন গরু চোর গ্রেফতার

ভালুকায় এইচবিবিকরণ রাস্তার উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে ভালুকা মুক্ত দিবস পালিত

ভালুকায় পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

সাংসদ ধনুর ‘আদালতকে ম্যানেজ’ করার কথায় বিস্মিত সচেতন মহল

সামান্য আয়েও চার সন্তানের জীবন গড়লেন ময়মনসিংহের কনস্টেবল বাবা

ভালুকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়