নয়া কাগজ
শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানের নামে মামলা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানের নামে মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধ: ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিনটি প্রতিষ্ঠানের নামে মামলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মাসুদুর রহমানের কসবা বেকারি, হবিরবাড়ীর সিডস্টোর বাজারের জহিরুল ইসলামের পারভেজ বেকারি ও স্কয়ার মাস্টারবাড়ীর সেলিম মিয়ার ভাই ভাই হোটেল।

ভালুকা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম রমিজ জানান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ইং এর (২৩), (৩৩), ৩২(গ), ৩২(ক) ও (৩৬) ধারায় মামলা গলো করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করে দেখা যায়, মেডিক্যাল ফিটনেসসহ খাবারের অনুন্নত মান ও মেয়াদোত্তীর্ন খাবার পরিবেশন করছে প্রতিষ্ঠান গুলো।এছাড়াও কাপড়ের রং ব্যবহার করে খাদ্য দ্রব্য তৈরি করছে এবং রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার পরিবেশন করছে। এসকল ঘটনায় তিনটি প্রতিষ্ঠানর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - বিভাগীয় খবর