নয়া কাগজ
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় মহাসড়কে বিলবোর্ড পড়ে সাংবাদিক আহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ২৪, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহামহাসড়কের বিভাজকে রয়েছে বিভিন্ন ব্যক্তির শুভেচ্ছা/অভিনন্দন ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার। এতে যানবাহন ও পথচারীদের চলাচল চরম ভাবে বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘটছে দূর্ঘটনা। মহাসড়কের বিভাজকের ফেস্টুন/ব্যানার পড়ে গত শনিবার রাতে মাথা ফাটলো যায়যায়দিন প্রতিনিধির।

শনিবার (২৩ মার্চ) রাত সারে আটটার দিকে যায়যায়দিন ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ভালুকা বাসস্ট্যান্ডের উত্তর পাশে হৃদয় সুপার মার্কেটের সামনে মোটরবাইকের সামনে ফেস্টুন/ব্যানার পড়ে মাথার সামনের অংশ ফেটে যায়। ছিটকে পড়ে গিয়ে হাটু-কনুইসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, বর্ষা সিজনের শুরুতেই বৃষ্টি-ঝড় হওয়ায় মহাসড়কের বিভাজন ও দুই পাশে স্থাপিত এসব ফেস্টুন/ব্যানার ও তোরন ভেঙ্গে পড়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এসব অপসারন করা না হলে ঝুঁকিতে পড়বে যাত্রী ও পথচারীরা। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে রয়েছে বিভিন্ন ধরনের বিলবোর্ড ও ব্যানার এতে যানবাহন ও পথচারীদের চলাচল চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। ভালুকা পৌর শহরের সবখানেই এসব ফেস্টুন/ব্যানার জননিরাপত্তার কথা না ভেবেই এবং মহাসড়ক এলাকার প্রায় পুরো এলাকায় বিভাজকজুড়ে বসানো হয়েছে ব্যক্তিবিশেষের বিলবোর্ড ও ব্যানার ও প্যানা। মহাসড়ক-বিভাজকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কাঠ ও বাঁশ পুঁতে বিলবোর্ড, ব্যানার স্থাপন করা হয়েছে। ব্যানারগুলোর বেশির ভাগই মহাসড়কের ওপর হেলে পড়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হলেও প্রচারণাকারী ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, এসব বিলবোর্ড ও ব্যানার যত্রতত্র লাগানোর কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পৌর সদরের জন্য পৌরসভার অনুমতি নিতে হয়, আর বাহিরেরগুলো আমার থেকে নেওয়ার কথা থাকলেও এমনটি হয়নি। আগামী আইনশৃঙ্খলা ও সমন্বয় মিটিং এ বিষয়ে আলোচনা করে ব্যাবস্থা নেয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে রমজানেও নিত্যপণ্যের দাম চড়া

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে বরণ 

বর্তমান সরকারের অধিনে ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে -আবু ওয়াহাব আকন্দ

ভালুকায় নবীণবরন উদ্ভোধণী ক্লাস

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

জেলা আইনজীবী সমিতি শেরপুর এর বিনা প্রতিদ্বন্দিতায় চুড়ান্ত ফলাফল

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ৮ম দিনের কর্মবিরতি পালন

ত্রিশাল মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধা বারী মাস্টারের কবর জিয়ারত