নয়া কাগজ
রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

মডেল তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৭, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নিজ বাসা থেকে মডেল তানজিম তাসনিয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন।

সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়। তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী।

তিনি বলেন, ওই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্য সদস্যরা। ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছিলেন তাসনিয়া। তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।

প্রসঙ্গত, অভিনয়ে নবাগত ছিলেন তাসনিয়া। কয়েকটি চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজের একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তাসনিয়া।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা

রাজপথে হত্যাকান্ডের প্রতিবাদে শিল্পীরা

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকায় বনবিভাগের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, দেখার কেউ নেই

আলোচিত তোফাজ্জল হত্যা ও ভাংচুর মামলা ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার

ভালুকায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি আলোচনা সভা

শীত মাখা সকালে শুরু হয়েছে ভোট গ্ৰহণ

ভালুকায় ছাত্রনেতা মুক্তার নেতৃত্বে মিছিল

ভালুকায় প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ