নয়া কাগজ
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায়  মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে বৈষম্য দূরীকরণ ও জাতীয় করনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে শিক্ষক নেতারা বৈষম্য বিরোধী সরকারের প্রতি শিক্ষকদের বৈষম্য দূর করার দাবী করেন। এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে দীর্ঘ দিন আন্দোলন করে আসছেন। বিগত সরকার বৈষম্য দূর না করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করছে। দাবী পুরন না হলে আন্দোলন চালিয়ে নেয়ার কথা বলেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, বাহারুল উলুম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও: শাহাব উদ্দিন শেখ, হবিরবাড়ী আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদরাসার সুপার মাও: তাজুল ইসলাম,শিক্ষক নেতা নাজমুল আলম সোহাগ,নজরুল ইসলাম বিএ,সি,নরুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন,অতিকুর রহমান আতিক,নাজমুল হক,শামীমা আক্তার, আমিনুল ইসলাম, সফিউল্লাহ আনসারী প্রমুখ।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত