নয়া কাগজ
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহরে ভালুকায় শনিবার ২৮ সেপ্টেম্বর উপজেলার হবিরবাড়ীস্থ সিডষ্টোর বাজারে নব প্রতিষ্ঠিত আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজ হল রুমে হবিরবাড়ী বেসরকারি স্কুল ফোরামের উদ্যোগ ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সচেতনতা ও টোটাল ফিটনেস বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে ট্রমা ম্যানেজমেন্ট, দ্য সায়েন্স অব টোটাল ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল ডিজিজ এবং রোগ নিরাময়ে দমচর্চা ও ইয়োগা সম্পর্কে আলোচনা করেন প্রোগ্রামটির সমন্বয়ক ইঞ্জিঃ প্রসনজিৎ লাল শীল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষক আছিয়া আক্তার, ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গুণি শিক্ষক মোঃ নাজমুল আলম সোহাগ, ফজলুল হক পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মনজুর মাহমুদ প্রমূখ।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, মোঃ কামরুল হাসান সাগর, ইঞ্জিঃ মোঃ জাকির হোসেন, মোঃ দুলাল আহমেদ, মোঃ নজরুল ইসলাম প্রধান, বাচ্চু আহমেদ, এম এ হামিদ, জুবায়ের তুষার প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিরবাড়ী বেসরকারি স্কুল ফোরামের সভাপতি , আলোকায়ন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আলী হোসাইন সুজন।

প্রোগ্রাম শেষে প্রশিক্ষণার্থীরা তাদের লিখিত ও মৌখিক অনুভূতি ব্যক্ত করেন। সমাপনী আলোচনা করেন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গুণি শিক্ষক মোঃ নাজমুল আলম সোহাগ।

সর্বশেষ - বিভাগীয় খবর