নয়া কাগজ
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় কারখানা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:৫৯ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে একটি গার্মেন্ট কারখানা এ ঘটনা ঘটে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। তিনি ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ গণমাধ্যমকে জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার পর দুর্গন্ধ শুরু হলে তার ঘটনাটি টের পেয়ে থানাকে অবহিত করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সর্বশেষ - বিভাগীয় খবর