আব্দুল্লাহ আনছারী আকরাম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের আওতায় “মিরকা ওমর আলী সরকারের বাড়ি হইতে বেপারী পাড়া মসজিদ” পর্যন্ত এইচবিবিকরণ রাস্তার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মিরকা গ্রামে ওই রাস্তার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ। উদ্বোধন শেষে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন মন্ডলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















