নয়া কাগজ
মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ছিনতাই চক্রের দুই সদস্য আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার মেদিলা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ময়মনসিংহ সদরের নওমহল এলাকার ইলিয়াসের ছেলে সীমান্ত (৩০) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকার মিটু মিয়ার ছেলে সাকিব হাসান রাসেল (২৫)।

থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের আর. কে মিশন রোডের বাসিন্দা এমদাদুল হকের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২৩১৫১) গাড়িটি ভালুকা উপজেলার হাজিরবাজার জালালের মোড় থেকে মঙ্গলবার রাত ৩টায় রাস্তা আটকিয়ে ছিনতাই করে একদল ছিনতাইকারী। এসময় গাড়িতে থাকা চালক আপনকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবগত করেন। বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে মঙ্গলবার ভোর সারে ৫টায় উপজেলার মেদিলা মোড় থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের আটক করতে ডিবির সহযোগিতায় অভিযান চলছে।

 

সর্বশেষ - বিভাগীয় খবর