নয়া কাগজ
সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৪, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। রঙিন ব্যানার, মুখোশ, ঢাকঢোল ও লোকজ উপকরণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর।

শোভাযাত্রা শেষে ভালুকা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসান খায়রুন্নেসা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে শুরু হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বিভিন্ন গান, নৃত্য পরিবেশন করবেন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর