নয়া কাগজ
শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন কবি শাম্মি খান

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ২৯, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন কবি শাম্মি খান

স্টাফ রিপোর্টার: জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত হলেন উদ্যোক্তা, কবি ও সংগঠক শাম্মি খান। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় শাম্মি খানের হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন স্বনামধন্য ব্যক্তিত্ব সৈয়দ মার্গুব মোর্শেদ ও উপস্থিত অতিথিবৃন্দ।

শাম্মি খান তার প্রতিক্রিয়ায় বলেন আমরা মাদার তেরেসার জীবন থেকে অনুপ্রেরণা পাই। আজ যে পুরস্কারে আমাকে ভূষিত করা হলো- সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরষ্কার থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে চাই।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘গতকাল চলে গিয়েছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের কাছে শুধু আজ আছে। চলো শুরু করা যাক-।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত