নয়া কাগজ
মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ঢাকা বারের অফিস সেক্রেটারি পদে ভালুকার কৃতি সন্তান আবজাল হোসাইন মৃধা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মে ৫, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

সফিউল্লাহ আনসারী :- দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা বার অ্যাসোসিয়েশন-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকার কৃতি সন্তান অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি এই পদে নির্বাচিত হন, যা গত নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের ভোটে নির্ধারিত হয়।

জন্ম, শিক্ষা ও পারিবারিক পরিচয়ে জানা যায়, তিনি ১৯৮৫ সালের ১০ জানুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আলাউদ্দিন মৃধা এবং মাতা মোছাঃ শামছুন্নাহার খাতুন। তিনি পাখিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

উচ্চশিক্ষায় তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) থেকে এলএলবি (অনার্স) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ইউআইটিএস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউআইটিএস ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএএফ) ঢাকা বারের আহ্বায়ক কমিটির সদস্য এবং হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিকভাবে তিনি আইনজীবী পরিবারের সদস্য। তাঁর বড় ভাই অ্যাডভোকেট মোঃ আকরাম হোসাইন মৃধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আপিল বিভাগের আইনজীবী এবং ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম মৃধা ময়মনসিংহ জেলা বারের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যুক্ত আছেন।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা বলেন, আইনজীবীরা তাঁর ওপর আস্থা রেখে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিজয়কে আইনজীবী সমাজ, ন্যায় ও গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে আইনজীবীদের কল্যাণে কাজ করে যাবেন।#

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ কারা ভোগের পর মুক্তি পেল – মাওলানা আমির হামজা”

গাজীপুরে সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

টানা চতুর্থ বারের মত নতুন সরকারের যাত্রা শুরু

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকায় কর্মবিরতি অব্যাহত

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল, সম্পাদক মনির নির্বাচিত

ভালুকায় যুবদলের সভাপতির বিরুদ্ধে জমি ও ব্যবসা দখলের অভিযোগ

শেরপুর ও সাতক্ষীরা কারাগার থেকে পালিয়েছে বন্দিরা