নয়া কাগজ
শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

রাজধানীতে ট্রেনে ভয়াবহ আগুন: শিশুসহ নিহত ৪

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৬, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো কয়েকজন। এছাড়া আগুন থেকে বাঁচতে গিয়ে এবং যাত্রীদের উদ্ধার করতে গিয়েও কয়েকজন আহত হন। সম্পূর্ণ পুড়ে গেছে ট্রেনের ৫টি বগি। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা এটি নাশকতা। ট্রেনটিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ট্রেনের আগুন থেকে বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার কমলাপুরে ফিরছিলো। রাত ঠিক ৯টা ৫ মিনিটের দিকে কমলাপুরের গন্তব্যে পৌঁছার ঠিক অল্প দূরত্বে গোপীবাগে এসে ট্রেনের কয়েকটি বগিতে আগুন লাগার বিষয়টি টের পান। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা একের পর এক বগি থেকে অন্য বগিতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সায়েদাবাদ কিংবা তারও আগের কোনো স্টেশন থেকে আগুন লাগানো হয়েছিলো। আগুন লাগায় ট্রেনটি গোপীবাগে এসে থেমে যায়। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা। পরে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিচে নেমে আসেন।

তবে এ সময় অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। শীতের কারণে ট্রেনের অধিকাংশ জানালাও ছিলো বন্ধ। আগুন থেকে নিজেকে বাঁচাতে জানালা দিয়ে বের হবার চেষ্টা করেন অনেকে। তবে বেশিরভাগই দরজা দিয়ে বের হন। আগুন লাগা অবস্থায় ট্রেনটি থেমে যাবার পর ফাযার সার্ভিসে খবর দেয়া হয়। সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে মোট ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। তাদের সাথে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কিন্তু ততক্ষণে ট্রেনের ৫টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। আর পুড়ে যাওয়া বগির ভেতর থেকে শিশুসহ মোট চার জনের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুন থেকে বাঁচাতে সাহায্য চেয়ে যাত্রীদের চিৎকারে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। চোখের সামনে মানুষকে আগুনে পুড়ে মারা যেতে দেখেছেন হাজারো প্রত্যক্ষদর্শী। কিন্তু তাদেরও কিছু করার ছিলো না। আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ভয়াবহ আগুনের কাছে এ সামান্য পানি কোনো কাজে আসেনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, মোট ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেন বলেন, বেনাপোল এক্্রপ্রেস ট্রেনে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে ঘটনার পর পরই পুলিশ, র‌্যাব ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন-শঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ 

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

ময়মনসিংহে জাসাস এর বিভাগীয় প্রস্তুতি সভা

কুমিল্লার মেয়র আরফানুল হক ইন্তেকাল করেছেন

হাজীর হাজির বাজার টু বাঁশিল রাস্তার শুভ উদ্বোধন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

ভালুকায় ১০ এইচএসসি পরীক্ষার্থী ও ১ প্রভাষককে বহিষ্কার

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জুলাইসহ সকল গণহত্যার দ্রুত বিচার দাবিতে ভালুকায় খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ