নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ফেনীর বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করল ডিসি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ

হাসান মাহমুদ 

 ফেনী প্রতিনিধি: ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা মাঠে আয়োজিত বাণিজ্যমেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের অনুমতি ছাড়াই নিয়মের তোয়াক্কা না করে এ মেলা আয়োজন করায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মেলা বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

এসএসসি পরীক্ষার ও রমজানের কথা বিবেচনা করে আগামী ঈদের পর মেলা আয়োজন করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।এ ব্যাপারে জানতে চাইলে জেলাপ্রশাসক মুহাম্মৎ শাহীনা আক্তার বলেন, অনুমতির আগেই মেলার কার্যক্রম শুরু করা হয়েছে- এমন অভিযোগ পেয়ে আয়োজকারী প্রতিষ্ঠান ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফেনীতে অনুমোদনহীভাবে মেলার আয়োজন নিয়ে আলোচনা করা হয়। সভায় এসএসসি পরীক্ষা ও আসন্ন রমজান মানে পবিত্রতা রক্ষায় মেলার অনুমোদনের বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিরা।

সভায় অংশ নেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, ফেনী-২ আগাসের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলাপ্রশাসক মুহাম্মৎ শাহীনা আক্তার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় সকলে মেলা এসএসসি পরীক্ষা ও রমজানের পর অনুমতি দেয়ার ব্যাপার ঐক্যমত পোষণ করেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত