নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

নেত্রকোনায় ৯৬ ট্রান্সফরমার চুরি, দিশেহারা কৃষক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

আব্দুল সালাম

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার দশ উপজেলাধীন ফসলের মাঠ থেকে গত সাত মাসে কৃষকের ৯৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন।ভুক্তভোগী কৃষক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ বলছে, রাত জেগে গ্রামবাসী পাহারা দিয়েও কিছুতে পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ঠেকানো যাচ্ছে না। এতে কৃষকের চাষাবাদে ব্যাঘাত ঘটছে।

নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে ৯৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে।নেত্রকোনা সদর দপ্তরসহ ১০ উপজেলায় পল্লি বিদ্যুৎ সমিতির জোনাল ও সাব-জোনাল মিলিয়ে ১২টি অফিস রয়েছে। এরমধ্যে থেকে গত সাত মাসে সদর দপ্তর থেকে ১৩টি ট্রান্সফরমার চুরি হয়। এ ছাড়াও ট্রান্সফরমার মদন উপজেলায় ১০টি, মোহনগঞ্জ উপজেলায় একটি, দুর্গাপুর উপজেলায় ১৩টি, কেন্দুয়া উপজেলায় ১৭টি, কলমাকান্দা উপজেলায় ৫টি, বারহাট্টা উপজেলায় ২টি, পূর্বধলা উপজেলায় ২৫টি ও শ্যামগঞ্জ উপজেলায় ১০টি ট্রান্সফরমার চুরি হয়। চুরি যাওয়া এ সব ট্রান্সফরমারের মূল্য ৫৯ লাখ ২৯ হাজার ৬৪১ টাকা।

জিএম মাসুম আহমেদ জানান, পল্লি বিদ্যুতের আওতায় তাদের ৬ লাখ ৩২ হাজার গ্রাহক রয়েছেন। আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সেচ সবমিলিয়ে মাঠ পর্যায়ে স্থাপন রয়েছে ২৯ হাজার ট্রান্সফরমার। এরমধ্যে সেচের জন্য রয়েছে ১৬ হাজার।ট্রান্সফরমার চুরির ঘটনায় তাৎক্ষণিক পুলিশকে অবগত করার আহ্বান জানিয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, পুলিশ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠনের কোরআন শরীফ ও ঈদ সামগ্রী বিতরণ

ভালুকায় রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মিল্টন সমাদ্দার ডিবির হাতে আটক

কাব্যকথা সাহিত্য উৎসব অনুষ্ঠিত

ফেনীতে ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

ভালুকায় রিকশাচালক বাবাকে মারধরের প্রতিবাদ করায় কিশোরকে খেলনা পিস্তল দিয়ে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

আমারবাংলা সাহিত্য পুরষ্কার ও আমার কথা এরশাদ আহমেদ ( কবি- ঔপন্যাসিক)

হাজীর হাজির বাজার টু বাঁশিল রাস্তার শুভ উদ্বোধন

মহান বিজয় দিবসে এবি পার্টি মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা বিনিময়