নয়া কাগজ
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ময়মনসিংহে রমজানেও নিত্যপণ্যের দাম চড়া

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১২, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও। বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, পেঁয়াজ, মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে প্রতিদিন বাজারে চলবে বিশেষ অভিযান।

ময়মনসিংহের বাজারগুলোতে ক্রমশয় দাপিয়ে বেড়াচ্ছে পণ্যমূল্য বৃদ্ধি। পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকলেও বাজারে দাম লাগামহীন। মোটা ও চিকন চালে বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। সেই সঙ্গে বেড়েছে পোলাওয়ের চালের দাম।গত সপ্তাহে ছিল বেগুন প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই বেগুন এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, টেমেটা প্রতি কেজি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই টেমেটা এখন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই লেবু প্রতি হালি এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই শসা এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ৪৫ থেকে ৫০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, এই হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। গত সপ্তাহে শিং মাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়, সেই মাছ এখন ৫২০-৭০০ টাকা। ১৫০ টাকার পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।এছাড়া, গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, এখন বিক্রি চচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা এখন বিক্রি চচ্ছে ১০৫০ টাকা ও মুরগির কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ছিল। সেই পেঁয়াজএখন কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা ছিল। সেই রসুন এখন কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের সাথে তাল মিলাতে ছোট হচ্ছে ক্রেতাদের বাজারের থলে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রমজান মাসে বাজারগুলোতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের ৭ম দিনের মত কর্মবিরতি পালন

হৃদয়ে শহিদ জিয়া’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

বর্তমান সরকারের অধিনে ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে -আবু ওয়াহাব আকন্দ

নড়াইলে ইমামের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ভালুকায় ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করল পুলিশ

ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন ঘাতক খুনি আটক

ভালুকায় গৃহবধূকে গলা কেটে হত্যা

আজ থেকে বিজয়ের মাস ডিসেম্বর শুরু

ভালুকায় দুই শিশু সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ