নয়া কাগজ
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ১৭, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

শহীদুল ইসলাম

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বুধবার বার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান নামের এক সংবাদকর্মী বাংলানিউজকে জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনস্থলে তিনজন নিহত হন।নিহত তিনজনই শাহজালাল পরিবহনের যাত্রী। এছাড়া আর একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বাংলানিউজকে জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮-১০ জন। এছাড়া আর বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে চাঁদা চেয়ে ব্যর্থ জোরপূর্বক স্বাক্ষর নিয়ে লিখে নেওয়া হলো ইটভাটা

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

ঢাকা মহানগর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(মাদরাসা)সুলতানা রাজিয়া

যশোরের ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ 

ভালুকায় বিএনপির প্রতিবাদ মিছিল

কালীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

ভালুকায় বন্যা দূর্গতদের তহবিল সংগ্রহে ‘সাবাশ বাংলাদেশ’ সংস্কৃতিক পরিবেশনা