নয়া কাগজ
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

বইমেলায় সফিউল্লাহ আনসারী’র ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

বইমেলায় সফিউল্লাহ আনসারী’র ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’

বইমেলা প্রতিবেদক:- ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে কাব্য কথা। কবি-ছড়াকার, সাংবাদিক সফিউল্লাহ আনসারী তার ছড়ার বইয়ে ছোটদের উপযোগী ছড়ায় প্রকৃতি, স্কুল, বই, ফুল-ফল, প্রাণীসহ নানা ধরনের বিষয় ছন্দময় করে শিশুদের জন্য রচনা করেছেন এই ছড়ার বই।

প্রাসঙ্গিকভাবে লেখক বইটিতে চমৎকার ভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন ছন্দের চিত্র। বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী। ছড়ার চমৎকার বইটি একুশে গ্রন্থমেলায় ক্ষুদে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে বলে জানান কাব্যকথা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জালাল খান ইউসুফী। কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী’র ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইটি তার চতুর্থ ছড়াগ্রন্থ। লেখক শিক্ষকতা পেশার পাশাপাশি যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতায় জড়িত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সাহিত্য চর্চা করে চলেছেন।
‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ ছড়ার বইটি নিয়ে পাঠকের সাড়া ও শিশুদের মানসিক বিকাশে খুবই আশাবাদী লেখক।

 

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

শহীদ সাংবাদিক তুহিনের দু’সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ

ইসলামী যুব মজলিস ময়মনসিংহ মহানগর কাউন্সিল অনুষ্ঠিত,সভাপতি সাগর,সম্পাদক সাকিব

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকার কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি

মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

জাসাস ভালুকা উপজেলা নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা 

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, মা গ্ৰেফতার